October 31, 2026, 5:11 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় জেলা সমাজসেবা কার্যালয় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এদিনে সকালে জেলা সমাজসেবা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ কবির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিতুল্লাহ,জেলা সমাজসেবার প্রশাসনিক কর্মকর্তা মোসাঃ শাহিনা সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জেলা সমাজসেবার কর্মকর্তা- কর্মচারীগণ ও জেলার বিভিন্ন এনজিওর মধ্যে চেতনা মানবিক উন্নয়ন সংস্থা, বাইস,আইএফবিসি ফাউন্ডেশন, নাইস,বাইক,চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডি,দেশীও,অফসো ও মহিমা প্রতিনিধিগণ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ সহ সমাজসেবাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ