October 31, 2026, 5:12 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে সাংবাদিক মো. মুক্তাদির হোসেন’র পিতার দাফন সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন এর পিতা কালীগঞ্জ বাজার আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) স্বতাধিকারী মো. আব্দুল জলিল মিয়ার (৮২) দাফন সম্পন্ন হয়েছে।

কালীগঞ্জ বাজারে দীর্ঘ দিনের আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) মালিক মো. আব্দুল জলিল মিয়া বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাদ আসর কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজার নামাজ শেষে কালীগঞ্জ পৌর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মো. আব্দুল জলিল মিয়া বাংলাদেশ পুস্তক প্রাকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন যাবত দায়িত্ব পালন করেছেন। তিনি কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, শেষ পর্যন্ত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরহুম মো. আব্দুল জলিল মিয়ার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন ইসলামী অঅন্দোলন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা গাজী মো. আতাউর রহমান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ উপজেলা টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, মো. পনির খন্দকার, কাজী মো. মুন্জর হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,ক্রীড়া সম্পাদক মো. শাহ নেওয়াজ,কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মো: নোমান, জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদ কমিটির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান সুরুজ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য আজাদ আনোয়ার হোসেন, জনতা লাইব্রেরীর মালিক আব্দুস ছালাম, কালীগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আশরাফুল আলম (কাজল), সাধারণ সম্পাদক হায়দার আলী,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জোবায়ের আলম (শিমুল)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ