September 15, 2026, 7:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাজাপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো. সিয়াম (১৯) গুরুতর আহত হয়েছেন।

২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান ও তার ছোট ভাই সিয়াম মোটরসাইকেল যোগে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে রাজাপুর গামী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম চালক একটি বাস ওভারটেক করার সময় রং সাইডে চলে এলে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন এবং তার ভাই সিয়াম ডান পায়ে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৩টার দিকে আব্দুর রহমান মারা যান।

নিহত আব্দুর রহমান ও আহত সিয়াম ঝালকাঠির ছত্রকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহ আলম খানের ছেলে। ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ