July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ময়মনসিংহে মাদক বিরোধী কাবাডি খেলা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্ট ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ২৬ ডিসেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।

বালিকাদের কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তামান্না আফরিন ও খুশবো আক্তার খুশীর টিম। রানার্স আপ হয়েছে সোনালী ও তার টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ কর্তৃক আয়োজিত এ কাবাডি টুনাময়্যান্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর উপ-পরিচালক আনোয়ার হোসেন,জেলা ক্রীড়া অফিসার আল আমিন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল।

অনুষ্ঠানের প্রধান অতিথি,বিশেষ অতিথি বিজয়ী ও বিজিত টিমের হাতে ট্রফি তুলে দেন এবং পুরষ্কার বিতরণ করেন।

এর আগে অনুষ্ঠানের সভাপতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল, খেলোয়াড়সহ মাঠে উপস্থিত সকলকেই মাদক বিরোধী শপথ বাক্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ