September 15, 2026, 6:48 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিআইপি সম্মান অর্জন করা ৩ সহোদরকে সংবর্ধনা

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

কমার্শিয়ালী ইম্পর্ট্যান্ট পার্সোন (সিআইপি) সম্মান অর্জন করা ৩ সহোদরকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। দেওটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বানিপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধা ৬টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাধীন দেওটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সোনাইমুড়ীর ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কর্ণধার ক্যাপ্টেন গোলাম কিবরিয়া, গোলাম মর্তুজা এবং জহিরুল ইসলাম দেশের অর্থনীতিতে অবদান রাখায় এ সম্মাননা পেয়েছেন। সিআইপি সম্মাননা অর্জন করা ৩ সহোদর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ডাক্তার গোলাম মোস্তফা ও হাজরা বেগম ছেলে। অনুষ্ঠানে তাদের আরো এক ভাই গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

এ সময় সম্মাননা হিসেবে পাওয়া তাদের ৩ টি স্বর্ণ পদক সোনাইমুড়ী ও চাটখিলের মানুষকে উৎসর্গ করেন। তারা আরো বলেন, মন পরিষ্কার থাকলে আল্লাহর কাছে যা চাইবেন তা’ই পাবেন। দেওটি ইউনিয়নে শিক্ষার মানকে আরো উন্নতি করতে কলেজ করার আশ্বাস দেন। অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার অন্যান্য পেশাজীবনে মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ