September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

শার্শায় জামায়াতের জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে গনমিছিল

যশোর জেলা প্রতিনিধি

 

জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন ও বাগআঁচড়ায়
বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪আগষ্ট) বিকালে অনু্ষ্িঠত গনমিছিল নাভারন বাজার ও বাগআঁচড়া বাজার প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাভারন বাজারে অনু্ষ্ঠিত গনমিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আমির জনাব উপাধ্যক্ষ ফারুক হাসান, উপজেলা সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ ও শার্শা ইউনিয়নের আমির উপাধ্যক্ষ আবু ইয়াহিয়াসহ নেতৃবিন্দ।

বাগআঁচড়া ইউনিয়ন জমায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী সভাপতিত্বে ও উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদের সঞ্চালনায় এ গণ মিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রেজাউল করিম ও শিবিরের কেন্দ্রীয় সহকারী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এ সময় শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান ও মাস্টার আব্দুল কুদ্দুস, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি তবিবুর রহমান, কায়বা ইউনিয়নের আমির আমিরুল ইসলাম, সেক্রেটারি রুহুল আমিন গাজী, গোগা ইউনিয়নের আমির মাওলানা ইব্রাহিম খলিল, সেক্রেটারি মিজানুর রহমান, মাস্টার নজরুল ইসলাম, মুহাদ্দিস হাদিউজ্জামানসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ