September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রোগব্যাধি বালা-মুসিবত থেকে মুক্তি কামনায় আখাউড়ায় গাঁওয়ালা শিন্নির আয়োজন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বালা-মুসিবত, রোগব্যাধি ও আপদ-বিপদ থেকে মুক্তির লক্ষ্যে আখাউড়ায় গাঁওয়ালা শিন্নির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বাদ জোহর আখাউড়া পৌরশহরের নারায়ণপুরবাসীর উদ্যোগে নারায়ণপুর পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদ চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গ্রামের প্রবীণ ব্যক্তি, যুবক ও শিশুদের মাঝে শিন্নি বিতরণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রবীণ ব্যক্তিত্ত্ব আব্দুর রহিম, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, জাকির হোসেন ও সাংবাদিক হান্নান খাদেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ আবির।

পরে এলাকার জীবিত এবং কবরবাসীসহ প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় আল্লাহ তায়ালার কাছে এলাকার মানুষকে রোগ-বালাই, দুর্যোগ ও সব ধরনের আপদ-বিপদ থেকে হেফাজতে রাখার জন্য রহমত কামনা করা হয়।

দোয়া পাঠ করেন অত্র মসজিদের খতীব এমএম সিরাজ গাজী।

আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে সামাজিক সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ