July 26, 2026, 5:27 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মাভাবিপ্রবিতে ফুড ফর্টিফিকেশন ও ফ্রোজেন ফুড প্রসেসিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ আয়োজিত “Food Fortification and Frozen Food Processing in Bangladesh: Current Scenario and Future Prospects” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলার সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবাইর। সেমিনারের সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুল হক।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এম. বুরহান উদ্দিন। তিনি বাংলাদেশের ফুড ফর্টিফিকেশনের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরেকটি প্রেজেন্টেশনে এসিআই এগ্রোলিংক লিমিটেডের বিজনেস ডিরেক্টর সৈয়দ এম ইশতিয়াক সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু অ্যাডিশনে একাডেমিয়া ও শিল্পখাতের ভূমিকা তুলে ধরেন।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের পরিচালক প্রফেসর ড. মো. সাইদুল আরেফিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ গুলজারুল আজিজ এবং ফুড ফোর্টিফিকেশন টেকনোসার্ভ বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহমেদ।

সেমিনারে বক্তারা বাংলাদেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে খাদ্য ফর্টিফিকেশন ও ফ্রোজেন ফুড প্রসেসিংয়ের গুরুত্ব, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। শিক্ষার্থী ও গবেষকদের জন্য এ ধরনের আয়োজন জ্ঞান বিনিময় ও বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ