September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানা বিস্ফোরক মামলায় গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে ডিবির হাতে আটকের পর ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ।

এর আগে, এদিন সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আফজাল হোসেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি তৌহিদুজ্জামান বলেন, দুপুর ৩ টার দিকে আফজাল হোসেনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়ে। বিচারক আফজাল হোসেন রানাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ