July 25, 2026, 11:19 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা নামলো ময়মনসিংহ বিভাগীয় বইমেলার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

আনুষ্ঠানিক সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে ২০ ডিসেম্বর শেষ হলো ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৫।

আড়ম্ভরপূর্ণ পরিবেশে বিভাগীয় নগরীর টাউন হল প্রাঙ্গণে ১২ ডিসেম্বর শুরু হওয়া ০৯ দিনব্যাপী বইমেলাটির পর্দা নামলো শনিবার ২০ ডিসেম্বর।

ময়মনসিংহ বিভিন্ন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুর রব মোশাররফ, জুলাই শহিদের গর্বিত পিতা জামিল হোসেন প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী, ময়মনসিংহ এর মহাপরিচালক ফরিদ আহমদ বলেন, শেষকৃত বইমেলা আমাদের আগামীর প্রেরণা হয়ে থাকবে। বইমেলাকে জীবিত রাখতে বই পড়ার অভ্যাস করুন।

মোবাইলসহ ডিজিটাল যন্ত্র থেকে দূরে থাকার চেষ্টা করুন। বইকে আমাদের জীবনে গুরুত্ব দেওয়া উচিত। সবাই বই পড়ার নিয়ত করুন, বিশেষ করে যারা পড়াশোনার মাঝে আছেন পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ুন। প্রতিদিন অন্ততপক্ষে ১০ থেকে ১৫ মিনিট বই পড়ুন, এমনটাই আহ্বান জানান তিনি।

বক্তৃতায় অতিথিবৃন্দ বলেন, প্রায় ৮০টি স্টল এই মেলায় অংশগ্রহণ করে,এর মাঝে বেসরকারি স্টল প্রায় ৬৫টি। বইমেলা পাঠকের জন্য একটি ময়মনসিংহের গর্বের বিষয়ও বটে।

এবারে বিভাগীয় বইমেলায় সেরা স্টল নির্বাচিত হয় অন্যধারা। দ্বিতীয় সেরা স্টল সময় প্রকাশন এবং তৃতীয় সেরা স্টল তাকধুম। ব্যক্তি পর্যায়ে সেরা ক্রেতা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার এবং সেরা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিনামূল্যে বই প্রদানে অবদান রেখে প্রতিষ্ঠান পর্যায়ে সেরা হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। জেলা পর্যায়ে সেরা, জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ।

সভাপতি বক্তৃতায় বলেন, বইপ্রেমিক মানুষের মিলনমেলা ছিল এটি।জ্ঞানী গুণীদের সমাগম হয়েছিল বইমেলায়। এতে পাঠকদের আরো আগ্রহ সৃষ্টি হয়েছে। নতুন পাঠক তৈরির মাঝেই এর সার্থকতা খুঁজে পেয়েছি আমরা। আগামীতে আরো সফল হবো সে প্রত্যাশা রাখছি।

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাগণ, সরকারি দপ্তরগুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীবৃন্দ, কবি,লেখক ও প্রকাশকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ