July 25, 2026, 5:15 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে জামায়াতে ২ দিনের কর্মসূচি ঘোষণা

তরফদার রবিউল ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির ইন্তিকালে জামায়াতে ইসলামীর ২ দিনের কর্মসূচি ঘোষণা

১৯ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের দায়িত্বশীলদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

জুম’আ বার সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠক উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব, জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর জনাব আবদুর রহমান মুসা।

বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদীর লাশ গ্রহণ ও তাঁর জানাযা অনুষ্ঠানসহ করণীয় বিষয়ে আলোচনা করে নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করা হয়।

১। আগামী ২০ ডিসেম্বর (শনিবার) ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করার জন্য দেশের জেলা/মহানগরী শাখা সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়।

২। আগামী ২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে অনুরূপ দোয়া অনুষ্ঠান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ