July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ভারত বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না; দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

আর্ন্তজাতিক ডেস্ক

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এ খবর জানায় আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’

বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন জোর দিয়ে বলে, ‘ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।’

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ