July 26, 2026, 3:58 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

যুক্তরাজ্যের এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই; জামায়াতের আমির

তরফদার রবিউল ইসলাম

যুক্তরাজ্যের এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের এক‌টি ভেন‌্যু‌তে সংবাদ স‌ন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা ব‌লেন।

বাংলা ট্রিবিউনের প্রতি‌বেদ‌কের প্রশ্নের জবা‌বে ডা. শফিকুর রহমান ব‌লেন, তি‌নি মাত্র এক‌দি‌নের জন‌্য এবার লন্ড‌নে গেছেন। সময় থাক‌লে দেখা তারেক রহমানের সঙ্গে কর‌তেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যে‌হেতু সু‌যোগ নেই দেখা করার, তাই তিনি এ প্রশ্নের উত্তর দি‌চ্ছেন না।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর ক‌য়েকদফা যুক্তরাজ্য সফর করেছেন ডা. শফিকুর রহমান। ব্রিটিশ সরকা‌রের উচ্চপদস্থ কর্মকর্তা‌দের সঙ্গে বৈঠকের উদ্দে‌শ্যে এবার লন্ডন গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের বহুল আলোচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি ব‌লেন, নির্বাচন ঠিক সম‌য়েই হ‌বে, পেছা‌নোর কোনও সু‌যোগ নেই। লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ