July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ইসলামাবাদ ভারতকে এমন শিক্ষা দিয়েছে যা কোনোদিন ভুলবে না

আর্ন্তজাতিক ডেস্ক

পাকিস্তান-ভারত সংঘাতে ইসলামাবাদ ভারতের মোদি সরকারের জন্য এমন এক অবিস্মরণীয় শিক্ষা দিয়েছে, যা তারা কখনও ভুলবে না। একথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

খাইবার পখতুনখোয়ার (কেপি) হারিপুর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ল্যাপটপ স্কিম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার ভাষণে একথা বলেন। তিনি বলেন, ‘মার্কা-এ-হক’ (সত্যের যুদ্ধ)-এ পাকিস্তানের সশস্ত্র বাহিনী জাতির দোয়া ও অবিচল সমর্থনের মাধ্যমে বিজয় অর্জন করেছে। দিল্লি থেকে মুম্বই- ভারত এই পরাজয় কখনও ভুলবে না।

ভারত ও পাকিস্তানের মধ্যে মে মাসে যুদ্ধ শুরু হয়। পাকিস্তানের দাবি, তখন অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর কোনো উসকানি ছাড়াই পাকিস্তানে আক্রমণ চালায় ভারত।

নয়াদিল্লির দাবি, পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি। এ অভিযোগ ইসলামাবাদ অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নিতে ভারতকে আহ্বান জানিয়েছে। ৮৭ ঘণ্টাব্যাপী সংঘাতে পাকিস্তান ভারতীয় তিনটি রাফালসহ ছয়টি যুদ্ধবিমান এবং ডজনখানেক ড্রোন ভূপাতিত করে বলে জানানো হয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, খাইবার পখতুনখোয়া সাহসী, দৃঢ়চেতা ও বীর মানুষের প্রদেশ, যারা দশকের পর দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে আসছে। তিনি বলেন, আপনাদের ত্যাগের কারণেই দেশে শান্তি ফিরে এসেছে। তিনি ঘোষণা দেন, ল্যাপটপ স্কিমের আওতায় প্রদেশজুড়ে ল্যাপটপ বিতরণ সম্প্রসারিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ