July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

রাশিয়ানর বিরুদ্ধে যুদ্ধ করা ব্রিটিশ নাগরিকের ১৩ বছরের কারাদন্ড

আর্ন্তজাতিক ডেস্ক

ইউক্রেনের হয়ে রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করা ব্রিটিশ নাগরিক হেইডেন ডেভিসকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রাশিয়ার সরকারি আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, তাকে বেতনভুক্ত ভাড়াটে সৈনিক হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। ডেভিসকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে রাখা হয়েছে।

রাশিয়ান কৌঁসুলিরা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ডেভিসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওতে তিনি কালো কোট পরা ও মাথা কামানো অবস্থায় কারাগারে দাঁড়িয়ে ছিলেন। তিনি বলেন, “আমি ইউক্রেনীয় সামরিক বাহিনীর বিদেশি ইউনিটে যোগদানের জন্য ইউক্রেনে গিয়েছিলাম। প্রতি মাসে আমার বেতন ছিল ৪০০–৫০০ ডলার।”

রাশিয়ান আইনজীবীরা জানিয়েছেন, ডেভিস ২০২৪ সালের আগস্টে পশ্চিম ইউক্রেনে পৌঁছান এবং একটি চুক্তি স্বাক্ষর করেন। এরপর তিনি ইউক্রেনে সামরিক প্রশিক্ষণ নেন এবং দোনেতস্কে রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডেভিস এক সময় ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং মূলত সাউদাম্পটনে বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ