July 26, 2026, 3:57 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহতে তীব্র প্রতিক্রিয়া

তরফদার রবিউল ইসলাম

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে ভারতের আহ্বানে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ভারতের তরফ থেকে সবশেষ বক্তব্যে দেওয়া ‘নসিহতের’ প্রয়োজন নেই।

“বাংলাদেশে নির্বাচন কেমন হবে, এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না” উল্লেখ করে এই বিষয়ে দিল্লির ভূমিকাকে সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, একইদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হয়। তিনদিন আগে ১৪ই ডিসেম্বর প্রকাশির আরেকটি বিজ্ঞপ্তিতেও বিষয়টির উল্লেখ ছিল।

আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অতীতে আয়োজিত তিনটি বিতর্কিত নির্বাচনের সময় দেশটির সমর্থনমূলক অবস্থান, শেখ হাসিনাকে ফেরত না দেওয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে সন্দেহের মতো অন্তত তিনটি বিষয় এমন তীব্র প্রতিক্রিয়ার পেছনে ফ্যাক্টর হিসেবে থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ