September 15, 2026, 7:29 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বড়দিন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বিষয়ক বিশেষ সভা

তরফদার রবিউল ইসলাম

বড়দিন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা ও সম্প্রীতি বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত।

১৮ ডিসেম্বর ২০২৫ বিকেল ০৩.৫০ সময় বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে আসন্ন ২৫ ডিসেম্বর বড়দিন (খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব) উপলক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়।

সভায় আসন্ন বড়দিন শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে বাগেরহাট জেলায় বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের ফাদার ও বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় তাঁদের ধর্মীয় উৎসব পালনে বিদ্যমান সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা, চলাচল ও সার্বিক সহযোগিতা সংক্রান্ত বিষয়সমূহ আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ তাদের মতামত তুলে ধরেন এবং শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে বড়দিন উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার আসন্ন বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার পাশাপাশি সকল ধর্মের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি ধর্মীয় উৎসব চলাকালে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ রেফাতুল ইসলাম, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং বাগেরহাট জেলায় বসবাসরত খ্রিস্টান সম্প্রদায়ের ফাদারগণ ও বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বী সদস্যবৃন্দ।

সভা শেষে বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে আসন্ন বড়দিনের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ