September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় আম বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধি

তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একটি আম বাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর মরদেহটি উদ্ধার হয়। তবে কি কারনে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

স্থানীয়রা জানান, হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীন ছিল। এদিন দুুপুর ১২টার দিকে গ্রামের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের গলায় দাগের চিহ্ন থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যু আলাউদ্দীনের স্ত্রী ইসমতারা জানান, তার মানুসিক ভারসাম্যহীন স্বামী বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হন। দুপুরে গ্রামের গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন।

তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ