September 15, 2026, 7:40 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা রবিউল ইসলাম।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেনজেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমতুল্লাহ খাজা, জেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস, বাঘাইছড়ি উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম, পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন নুরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ