October 31, 2026, 7:52 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মাভাবিপ্রবিতে ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস’-এর আয়োজনে একাডেমি লেকচার অনুষ্ঠিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগে ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস’-এর উদ্যোগে একটি একাডেমি লেকচার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস-এর মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল ও ইমিডিয়েট পাস্ট সেক্রেটারি, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর ড. হাসিনা খান।

একাডেমি লেকচারে ‘হেভি মেটাল, হেভি কনসিকুয়েন্সেস: আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ রিস্ক ইন বাংলাদেশ’ শীর্ষক বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্স-এর সম্মানিত ফেলো প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সস’-এর সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির। স্বাগত বক্তব্য দেন বিজিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিন।

একাডেমি লেকচারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ