September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে কাবাডি খেলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা।

উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। তারুণ্যের উৎসব এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর আয়োজনে সার্কিট হাউজ মাঠে বালিকাদের ৪টি এবং বালকদের ২টি দল অংশ নেয়।

বালিকাদের ম্যাচে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি। শেষ পর্যন্ত ফাইনালে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ জেলা প্রশাসন। বালিকাদের ফাইনালে ৩৩-২০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

এদিকে বালকদের ম্যাচে জেলা প্রশাসনকে ২৭-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমীনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ