July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বিজয় দিবস উপলক্ষ্যে জনসাধারণের জন্য ২টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড

তরফদার রবিউল ইসলাম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ২টি জাহাজ উন্মুক্ত করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষ্যে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ ২টি জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’ এবং ‘বিসিজিএস তৌহিদ’ দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এসময় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে জাহাজগুলো পরিদর্শন করেন এবং কোস্ট গার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

জাহাজে দায়িত্ব পালনরত কোস্ট গার্ড সদস্যগণ পরিদর্শনে আগত দর্শনার্থীদের জাহাজ পরিদর্শনে সহায়তা করেন এবং জাহাজের সক্ষমতা ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সম্মুখ ধারণা প্রদান করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় অটল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ