September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনার বেড়ায় বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবস উপলক্ষে পাবনার বেড়া উপজেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে হাজ্বী লোকমান হোসেন একাডেমি অ্যান্ড হাই স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের রঙ ও তুলিতে ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ এবং স্বাধীন বাংলাদেশের চেতনা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করতেই এই আয়োজন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন নিয়মিতভাবে সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ