July 26, 2026, 5:32 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বিজয়ের আলোয় আলোকিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হলে বর্ণিল আলোকসজ্জা।

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাল-সবুজের চেতনায় সাজানো ক্যাম্পাসের প্রতিটি একাডেমিক ভবন ও আবাসিক হল বর্ণিল আলোকসজ্জায় যেন রূপ নিয়েছে এক আলোকিত আনন্দলোকায়।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে মাভাবিপ্রবি ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন এবং চারটি আবাসিক হল সাজানো হয়েছে বাহারি আলোর ঝলকানিতে। লাল-সবুজের আলোকসজ্জা ফুটিয়ে তুলেছে মহান মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা।

সূর্য অস্ত যাওয়ার পরপরই ক্যাম্পাসজুড়ে জ্বলে ওঠে হাজারো আলো। আলো-ছায়ার মেলবন্ধনে প্রতিটি ভবন হয়ে ওঠে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এক একটি নিঃশব্দ ভাষ্য। বিজয়ের আলোয় ঝলমল করতে থাকা আবাসিক হলগুলো শিক্ষার্থীদের মনে জাগিয়ে তোলে গর্ব, ইতিহাস আর স্বাধীনতার অমলিন চেতনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোকসজ্জা কর্মসূচি ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা দলবেঁধে ক্যাম্পাস ঘুরে দেখছে, কেউ কেউ ছবি তুলছে, আবার কেউ বিজয়ের এই আলোয় হারিয়ে যাচ্ছে স্বাধীনতার গল্পে।

বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ হল ফিস্টের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। এ আয়োজনকে ঘিরে আবাসিক শিক্ষার্থীদের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

এই আলোকসজ্জা শুধু সৌন্দর্যের প্রকাশ নয়, এটি মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আগামীর প্রজন্মের কাছে বিজয়ের চেতনাকে নতুন করে তুলে ধরার এক নীরব প্রয়াস।

মহান বিজয় দিবস উপলক্ষে এমন আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিণত করেছে ইতিহাস, আবেগ ও আলোর এক অনন্য মিলনমেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ