September 15, 2026, 7:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বানিয়াচংয়ে সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কার নিয়ে সংঘর্ষ: আহত ২, আটক ৩

শেখ জোবায়ের জসিম, হবিগঞ্জ প্রতিনিধি

বানিয়াচংয়ে সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কার নিয়ে সংঘর্ষ: আহত ২, আটক ৩
বানিয়াচং উপজেলার রঘুচৌধুরীপাড়া মহল্লায় একটি সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঐ মহল্লার দুইজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন আব্দু সহিদ (৬০) ও নিবশ্যা (৭০)। তাদেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই মহল্লার মৃত সামছুদ্দিন মিয়ার পুত্র সেলিম মিয়া (৪৫), জসিম মিয়া (২৮) ও সেলিম মিয়ার পুত্র রুহুল মিয়া (২০) সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিলেন আব্দু সহিদসহ এলাকার লোকজন এসময় সেলিম মিয়ার নেৃতত্বে কয়েকজন এসে বাধা প্রদান করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ক্রমেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষ আব্দু সহিদ মিয়াকে বুকে এবং পেটে ছুরিকাঘাত করে। এছাড়া নিবশ্যার বাম হাতটি ভেঙ্গে যায়।

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তারা জানিয়েছেন, শান্তি বজায় রাখার জন্য কড়া নজরদারি চালানো হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, পরিস্থিতি পুলিশের সম্পূর্ন নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ