September 16, 2026, 12:47 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মাভাবিপ্রবিতে পুষ্টিবিদ ফাউন্ডেশন কর্তৃক জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), সন্তোষ, টাঙ্গাইল এ পুষ্টিবিদ ফাউন্ডেশন ও এফটিএনএস বিভাগের যৌথ উদ্যোগে জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর, ২০২৫ (সোমবার) সকাল ১০টায় সেমিনারটি তৃতীয় একাডেমিক বিল্ডিং এ অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাভাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবু জুবায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস)- বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুল হক।

সেমিনারের প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রেবেকা সুলতানা—জেনারেল সেক্রেটারি, পুষ্টিবিদ ফাউন্ডেশন।

অনুষ্ঠানটির আয়োজক ছিলেন শামীম আরা, অতিরিক্ত সাংগঠনিক সম্পাদক, পুষ্টিবিদ ফাউন্ডেশন; পুষ্টিবিদ ও ডায়েট কনসালট্যান্ট, মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড, টাঙ্গাইল।

সেমিনারে জনস্বাস্থ্য ও পুষ্টির বর্তমান চ্যালেঞ্জ, সুষম খাদ্যাভ্যাসের গুরুত্ব এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের সেমিনার জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ