July 25, 2026, 10:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালা সদরের উন্নয়নে জনগণের পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি

তালা উপজেলা সদরের উন্নয়নকল্পে জনগণের পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে তালা উইমেন জন ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী।

স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। এ সময় মাল্টমিডিয়ার মাধ্যমে তালা সদরের উন্নয়নকল্পে জনগণের বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যাপক রেজাউল করিম, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দ্দার, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, তালা সদর ইউনিয়নের ভরপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সভাপতি মির্জ আতিয়ার রহমান, যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, সাংবাদিক বিএম জুলফিকার রায়হান, এসএম মোতাহিরুল হক শাহিন, তরিকুল ইসলাম, অধ্যাপক লক্ষণ চন্দ্র রায়, প্রধান শিক্ষক জগদীশ হালদার, সমাজসেবক খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু, ডাবলু শেখ, বণিক সমিতির সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, আলমগীর হোসেন, ছাত্রনেতা রিপন হোসেন এবং উত্তরণ প্রতিনিধি দিলীপ সানা প্রমুখ।

সভায় বক্তারা তালা সদরের উন্নয়নের বিভিন্ন রূপরেখা তুলে ধরেন। এ সময় রাজনৈতিক, পেশাজীবী, এনজিও এবং সাংবাদিকদের সমন্বয়ে কিভাবে তালার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ