July 25, 2026, 10:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দিরে ৪র্থ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ২০–২২ জানুয়ারি

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ দেওয়ানপুর (দাশপাড়া) এলাকায় শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দিরের উদ্যোগে আগামী ২০, ২১ ও ২২ জানুয়ারি ২০২৬ তারিখে তিন দিনব্যাপী ৪র্থ তম অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে মহাধুমধামে পালিত হবে মহাশিবরাত্রি মহোৎসব ও ধর্মসম্মেলন।

মাঘের ৬, ৭ ও ৮ তারিখ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলমান এ ব্যাপক আয়োজনে দেশ-বিদেশের বিশিষ্ট ভক্তবৃন্দ, বক্তা, পুরোহিত ও কীর্তন শিল্পীরা অংশগ্রহণ করবেন।

মন্দির কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণে পূজা, প্রার্থনা, কীর্তন, গীতাভাষ্য, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভক্তিময় পরিবেশে মুখরিত থাকবে এলাকা।

২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার সকাল ৯:৩০ শ্রীশ্রী শিব ঠাকুরের সুশোভিত শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন,সকাল ১০:৩০ বিশেষ পূজা ও অর্ঘ্য নিবেদন,বিকাল ৪ টায় বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রার্থনা,সন্ধ্যা ৬ টায় গীতাভাষ্য ও ধর্মীয় আলোচনা,রাত ৮ টায় প্রসাদ বিতরণ।

২১ জানুয়ারি ২০২৬, বুধবার, ভোর ৫:৩০ মঙ্গলধ্বনি ও বিশেষ প্রার্থনা,সকাল ৯ টায় শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্কীর্তন,
দুপুর ১২ টায় শ্রীশ্রী মা কালী অন্নপূর্ণা পূজা ও প্রসাদ বিতরণ,বিকাল ৪ টায় ধর্মীয় আলোচনা, রাত ৮ টায় শ্রীশ্রী রাধাকৃষ্ণের ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান।

২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ভোর ৫:৩০ বিশেষভাবে মহাশিবরাত্রি উদযাপন, পূজা, প্রার্থনা ও প্রসাদ বিতরণ,সকাল ১০:৩০: সমাপনী অনুষ্ঠান।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়—
সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মহোৎসবে আন্তরিক আমন্ত্রণ। শিবভক্তির মাধ্যমে সমাজে শান্তি, মানবতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

শ্রীশ্রী সত্য কৈলাস শিব বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের ভক্ত বৃন্দরা জানিছেন মন্দিরের পূর্ণ নির্মাণ কাজ চলিতেছে আর্থিক অনুদান ও সহযোগিতায় এবং ভক্তি অর্ঘ্য প্রণামী দিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ