October 31, 2026, 3:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার কামাল হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সৈয়দ জালিস মাহমুদ

চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়া কর্মকর্তা মো. কামাল হোসেন এবং তার মা-বাবা ও চাচা-চাচীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন মো. কামাল হোসেন। তবে এখানে তিনি করেছিলেন বড় জালিয়াতি। কোটা সুবিধা পেতে তিনি মুক্তিযোদ্ধা চাচাকে বাবা সাজিয়েছিলেন।

কর্মকর্তা কামাল হোসেন ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন—তার বাবা আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব এবং চাচী মোছা. সানোয়ার খাতুন ওরফে মোছা. শাহানারা খাতুন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুদকের পক্ষে উপ-সহপরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আবেদনটি মঞ্জুর করেন।’

আদালতে করা ওই আবেদনে উল্লেখ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জালিয়াতির আশ্রয় নেন। তিনি তার জন্মদাতা পিতা মো. আবুল কাশেম ও গর্ভধারিণী মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব এবং চাচি মোছা. সানোয়ারা খাতুনকে নিজের পিতা-মাতা হিসেবে উপস্থাপন করেন। এর মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে চরম প্রতারণা ও জালিয়াতি করে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন। এই অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আবেদনে আরও বলা হয়, মামলার আসামি মো. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি মো. কামাল হোসেনসহ তার স্বার্থসংশ্লিষ্ট এই ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ