September 16, 2026, 12:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রবিউল হাসান, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে “শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে প্রয়োজন অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগ” শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১০ টায় চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তওহিদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা নুরুল হক মেম্বার।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে প্রতিটি নাগরিককে সঠিক ও উন্নত শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। কিন্তু আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আজ সেই শিক্ষার বড়ই অভাব পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে, যে যত বড় শিক্ষিত হচ্ছে, সে যেন তত বড় দুর্নীতিবাজ হচ্ছে। আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী একদিকে ইসলামি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে, অন্যদিকে তারা জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষা শিক্ষায়ও সমানভাবে পারদর্শিতা অর্জন করবে।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্ত করন, শিক্ষার্থীদের পিটি, প্যারেড এবং ডিসপ্লে পরিবেশনা অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করে তোলে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, ছড়া, দলীয় নাটিকা, অভিনয় ও কৌতুক পরিবেশন করে।

এসময় উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবি মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ