July 26, 2026, 4:21 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে (১০ ডিসেম্বর) বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় মনি উকিল স্মৃতি মিলনায়তনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও ফিন্যান্সের সহকারী অধ্যাপক মাহফুজুল হাসান ডন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান।

অনুষ্ঠানে আরোও অতিথিরা ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুর ইসলাম,সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, অত্র কলেজের ক্রীড়া কমিটি আহবায়ক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, ইংরেজি ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক নওসাবাহ নওরীন,ইসলাম শিক্ষা ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ ফরহাত হোসেন ও মার্কেটিং ও শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ টি বিষয়ের অংশগহনকারীর মধ্যে ৪২ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ১৩ টি খেলায় অংশগ্রহনকারীর মধ্যে ৩৯ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

শিক্ষক – শিক্ষিকা ১২ টি বিষয়ে সাহিত্য ও সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৩৬ জন বিজয়ী হয়েছেন এবং অত্র কলেজের কর্মচারীরা ৩ টি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর মধ্যে ৯ জন বিজয়ী হয়েছেন। প্রত্যেক বিজয়ীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।

পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি সহ শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ