October 31, 2026, 3:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্নীতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দূর্নীতি বিরোধী তথ্য চিত্র প্রদর্শন টাউন হল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ মনিরুজ্জামান।প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি।মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা ও সনাকের সদস্য মোঃ জাকির হোসেন।

শুরুতেই শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপ পরিচালক রণজিৎ কুমার কর্মকার।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুদকের উপ সহকারী পরিচালক মোঃ শাহাদাত হোসেন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমনা আক্তার জান্নাত।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন দূর্নীতি হচ্ছে বাংলাদেশের গুরুত্ব পূর্ণ সমস্যা। আমরা নিজেরা দূর্নীতি করবোনা, অন্যকেও দূর্নীতি করতে দিবনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ