September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তার অনুপ্রেরণামূলক কাজ বর্তমান নারীদের এতদূর নিয়ে আসার জন্য সাহায্য করেছে। নারীদের শিক্ষিত করে তুলতে লড়েছেন গোটা সমাজের সাথে।এ সময় তিনি উপস্থিত অদম্য নারী নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরা স্ব স্ব জাগায় সাফল্য অর্জন করেছেন। যা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

সভাপতি বক্তব্যে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীরা খুবই অসহায়। তাই নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। দেশের অর্থনীতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসী হেপি,জেলা যুব উন্নয়ন অফিসের উপ পরিচালক হারুন অর রশিদ, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক আসাদুজ্জামান।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা নাজনীন সুলতানা ও সঞ্চালনা করেন সুরভী বিশ্বাস।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা হতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন।এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ