September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বিনোদপুর জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) গত ০৮ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ।

সংবাদ পেয়ে ভারতে মালদা জেলায় দুশতদিঘী গ্রামের বসবাসকারী মৃতের মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) তার মায়ের লাশ আত্বীয়স্বজনকে দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজিবি’র নিকট আবেদন করেন।

সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ০৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আট ঘটিকায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো হয়েছে ।

শেষবারের মৃত মায়ের লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ