October 31, 2026, 4:15 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মাতৃসাধক অন্নদা ঠাকুরের ১৩৫ আবির্ভাব উৎসব উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ

মিলন বৈদ্য শুভ, রাউজান, (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান উত্তর গুজরার গর্বের সন্তান কলকাতাস্থ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সংঘ গুরু বিশ্ববন্ধনীয় মাতৃসাধক শ্রীমৎ অন্নদা ঠাকুরের ১৩৫তম শুভ আবির্ভাব উপলক্ষে রাউজান উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর শুক্রবার ও শনিবার ষোড়শ প্রহর ব্যাপী মহানাম সংকীর্তন ও দুপুর-রাতে অন্ন প্রসাদের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রাউজানের অভিভাবক সাবেক এমপি জনাব আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী মহোদয়ের সাথে আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে উপস্তিত ছিলেন আদ্যাপীঠ ট্রাস্টি কাঞ্চন তালুকদার, ট্রাস্টি বরুণ মজুমদার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশুতোষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সজল কান্তি কর, অনিল বিশ্বাস, মাস্টার সুপক বিশ্বাস, শিবু খাস্তগীর, সজল বিশ্বাস,মাস্টার বিজয় বিশ্বাস,তাপস সেন, অসীম বিশ্বাস,সত্যজিৎ চৌধুরী,অন্তু বিশ্বাস,প্রিন্স চৌধুরী শুভ,জনি চক্রবর্তী, বিষ্ণু মহুরী, প্রমুখ আদ্যাপীঠ উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জনাব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মহোদয়কে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়।

তিনি ১২ ই ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।

উক্ত অনুষ্ঠানে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ