July 25, 2026, 9:12 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

দুমকি ইউএনও’র সাথে রেড ক্রিসেন্ট যুব টিমের সৌজন্য সাক্ষাৎ

সৈয়দ ইমরান নাজির, দুমকি পটুয়াখালী

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দুমকি উপজেলা শাখার ইউথ লিডার মেহেদী হাসান সোমবার (৭ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা–এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

উপজেলা পরিষদ কার্যালয়ের ইউএনও দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী টিমও উপস্থিত ছিল।

‎সাক্ষাতে রেড ক্রিসেন্ট সদস্য কুলসুম আক্তার, ফাতিমা আক্তার, মোঃ আল আমিন, শিশির কনা, সামিয়াসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা দুমকিতে চলমান মানবিক কার্যক্রম—রক্তদান উদ্যোগ, দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবক শক্তি বৃদ্ধি, দুর্গত জনগোষ্ঠীর সহায়তা, জনসচেতনতা কার্যক্রম—সম্পর্কে ইউএনওকে অবহিত করেন।



‎এ সময় আসন্ন শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ, রক্তদান কর্মসূচি সম্প্রসারণ, এবং দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

‎স্বেচ্ছাসেবকদের প্রশংসা করে ইউএনও মোছা: ফরিদা সুলতানা বলেন, “আপনারা তরুণরা অত্যন্ত ভালো উদ্যোগ নিয়ে কাজ করছেন। বিশেষ করে রক্তদান কর্মসূচিতে আপনাদের আগ্রহ প্রশংসনীয়। মানবিক কাজে তরুণদের এমন ভূমিকা আমাদের গর্বিত করে। ভবিষ্যতের যেকোনো প্রশিক্ষণ বা কর্মসূচি সম্পর্কে আপনাদের জানানো হবে।”

‎ইউথ লিডার মেহেদী হাসান বলেন,
‎“উপজেলা প্রশাসনের সহযোগিতা স্বেচ্ছাসেবীদের কার্যক্রম আরও গতিশীল করে। আমরা সমন্বিতভাবে মানবিক সেবা ছড়িয়ে দিতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ