September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগমারা উপজেলা প্রেসক্লাবের সদস্যদের ইউএনও’র সাথে পরিচিতি সভা

বাগমারা প্রতিনিধি

বাগমারা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তর ও দৈনিক সোনালী সংবাদ প্রতিনিধি আবু বাককার সুজনের সভাপতিত্বে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

সাংবাদিকদরে মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এম মামুন, যুগ্ন সাধারণ সম্পাদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সমিত রায় ও কোষাধ্যক্ষ প্রদর্শক সাইফুল ইসলাম।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আপেল মাহমুদ রাঙ্গা, প্রচার সম্পাদক সিদ্দিক আলী, কার্যনির্বাহী সদস্য আবু রায়হান, সদস্য আফজাল হোসেন, আলমগীর হোসেন ও আল আমীন স্বাধীন। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের হাতে বাগমারা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের তালিকা তুলে দেন প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ