September 15, 2026, 6:52 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি

তরফদার রবিউল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

সিইসি ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠকে উপস্থিত রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছে।

                                                                                                                                                                             বিজ্ঞাপন

গত সপ্তাহে তফসিল প্রস্তুতি ও নির্বাচন-সম্পর্কিত আলোচনায় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে ভোট প্রস্তুতি ও তফসিল ঘোষণাকে সামনে রেখে নির্বাচন কমিশন গতকাল রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকার বিষয়টি তাঁকে অবহিত করেছে ইসি। প্রস্তুতির বিভিন্ন দিক পর্যালোচনায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে কমিশনের সভাও অনুষ্ঠিত হয়।

নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ