July 25, 2026, 9:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সাধন দাশের চিকিৎসায় মানবিক সহায়তার আহ্বান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”—এই চিরন্তন মানবিক বাণীকে ধারণ করে রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামের বাসিন্দা সাধন দাশের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তাঁর পরিবার।

গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাধন দাশ। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। স্ট্রোকের কারণে তার ডান পা অবশ হয়ে গেছে, চিকিৎসা ভাষায় বলে পক্ষাঘাত। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না এবং প্রতিনিয়ত ব্যথা ও শারীরিক কষ্টে দিন পার করছেন।

                                                                                                                                                                    বিজ্ঞাপন

চিকিৎসকদের মতে, জরুরি সার্জারি করাতে পারলে তিনি পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তবে প্রয়োজনীয় এই চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তা বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

তিন কন্যাসন্তানের পড়াশোনা, সংসার ব্যয় এবং চিকিৎসার খরচ মিলিয়ে পরিবারটি চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। তাই দিশেহারা পরিবারটি সমাজের দানশীল মানুষ, প্রবাসী, বিত্তবান ও সকল মানবিক ব্যক্তির কাছে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

উত্তর গুজরা আদ্যাপীঠ মন্দির-সংলগ্ন দাশপাড়ায় বসবাসকারী, স্বর্গীয় সোনা রাম দাশের পুত্র ও নীলা দাশের সন্তান সাধন দাশ বর্তমানে মানবিক সহযোগিতার অত্যন্ত প্রয়োজনীয়তায় দিন কাটাচ্ছেন। সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় তিনি দেশ-সমাজের সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সহযোগিতার  জন্য যোগাযোগ করতে পারেন:
নম্বর: 📞 +880 1843-193920


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ