July 26, 2026, 4:22 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কাঁঠালিয়ায় ৫টি অবৈধ ইটভাটায় গুঁড়িয়ে দিলেন প্রশাসন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ঝালকাঠি জেলা প্রশাসন।

রবিবার ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ