October 31, 2026, 10:37 am
শিরনাম :
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না –ডা. শফিকুর রহমান খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে

বাঘাইছড়ি বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি সবুজ জ্যোতি চাকমা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় তুলাবান উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে কণ্ঠ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।

নতুন কমিটির দায়িত্বশীলরা হলেন—
সভাপতি: সবুজ জ্যোতি চাকমা, প্রধান শিক্ষক, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়; সহ-সভাপতি: শান্তি বিকাশ চাকমা, প্রধান শিক্ষক, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়; শাক্যবোধি চাকমা, প্রধান শিক্ষক, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়; সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম, সহকারী শিক্ষক, তুলাবান উচ্চ বিদ্যালয়; যুগ্ম সম্পাদক: আব্দুল হামিদ, শিক্ষক, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়; সোনাদীব চাকমা; সাংগঠনিক সম্পাদক: দেবজ্যোতি চাকমা, শিক্ষক, খেদারমারা উচ্চ বিদ্যালয়; অর্থ সম্পাদক: মিঠু চাকমা, শিক্ষক, দক্ষিণ রূপকারী উচ্চ বিদ্যালয়; দপ্তর সম্পাদক: জিকো চাকমা, শিক্ষক, রূপালী উচ্চ বিদ্যালয়; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: রূপালী চাকমা, শিক্ষক, মাচালং উচ্চ বিদ্যালয়; প্রচার ও প্রকাশনা সম্পাদক: বিবেক চাকমা, শিক্ষক, উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়; সাংস্কৃতিক সম্পাদক: জয়নাল আবেদীন মামুন, শিক্ষক, বটতলী উচ্চ বিদ্যালয়; মহিলা বিষয়ক সম্পাদক: রিংকি চাকমা;

সদস্য: শফিকুল ইসলাম, কামাল হোসেন, সৃদীপ্ত চাকমা, ইমেদু, আব্দুল মালেক, সৃকেল চাকমা, অমিয় চাকমা, পাবেল চাকমা।

নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি সবুজ জ্যোতি চাকমা বলেন, “বাঘাইছড়ি উপজেলার শিক্ষা উন্নয়ন ও শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। শিক্ষকদের সমস্যা সমাধান, পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষা পরিবেশকে আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “এ দায়িত্ব আমার জন্য গৌরবের। শিক্ষক সমাজের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সমিতির সকল সাংগঠনিক কাজকে আরও গতিশীল করা হবে। সকল সদস্যের অধিকার, কল্যাণ ও পেশাগত উন্নয়নে আমরা একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচন শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সফলতার কামনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ