September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

৬ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি(নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) এর ৩৫ জন সদস্য নিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তালিকা উন্মোচন করেন।

নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস)ত্রি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি হলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার ।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজেকশিস এর সদস্য ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও প্রাঙ্গন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নবাবগঞ্জ সিটি কলেজ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজর গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নজেকশিস এর সদস্য মোঃ মোখলেশুর রহমান, নজেকশিস এর সদস্য মোঃ আনোয়ার হোসেন ।

অনুষ্ঠানে মোট ৭ টি চেক প্রদান করা হয়েছে এর মধ্যে ২ জন প্রয়াত সদস্য এর নমিমীকে অনুদান চেক প্রদান এবং প্রয়াত ৫ জন সদস্যর নমিনীকে জমাকৃত টাকার লভ্যাংশসহ প্রদত্ত টাকার চেক প্রদান করেন।

এছাড়াও আরোও বক্তব্য রাখেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ। যারা প্রয়াত হয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ