July 26, 2026, 4:22 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

চিড়িয়াখানার নিজ খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

তরফদার রবিউল ইসলাম

মো: মামুন হাসান সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চিড়িয়াখানার নিজ খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে খাঁচা থেকে বেরিয়ে যাওয়া সিংহটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিরাপদে খাঁচায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দর্শনার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

বিশেষ প্রশিক্ষিত প্রাণী-ব্যবস্থাপনা দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই সিংহটিকে অচেতন করে খাঁচায় প্রবেশ করায়। সিংহটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং পশুচিকিৎসক দল তার ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সিংহটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে এল তা তদন্তে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমানের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক (খামার) মোঃ শরিফুল হক। কমিটি তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের নিকট পেশ করবেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ দর্শনার্থী ও গণমাধ্যমের সহযোগিতা ও উদ্বেগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

উল্লেখ্য, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিড়িয়াখানা পরিদর্শন দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিক রয়েছে। নিয়মিত কার্যক্রম পূর্বের ন্যায় চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ