September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেগম জিয়ার আরোগ্য কামনায় ওড়াকান্দি ঠাকুরের বাড়িতে হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট বাংলাদেশ কমিটির সভাপতি সোমনাথ দে’র উদ্যোগে এই পূজা ও প্রার্থনার আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসেবে আজ এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। তারা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করেন।

এসময় গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর, শ্রী রমেন্দ্র নাথ সরকার, শ্রী রামানন্দ বৈসহ মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর তার বক্তব্যে বলেন, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো পুনরুজ্জীবিত হবে এবং দেশকে স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।

প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উভয় নেতার সুস্বাস্থ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ