July 25, 2026, 10:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দারুসসুন্নাহ্ তাহফীজুল কুরআন নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুর মোহাম্মদ, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব মোঃ নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেনসহ পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি কোরআনের হাফেজ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি সোলাইমান খান।

মোনাজাতে দেশনেত্রীর দ্রুত আরোগ্য, দেশ-জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা কামনাও করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ