September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিসকক্ষে এ মতবিনিময় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের সাথে পরিচিত ও সংগঠনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে অবহিত হন। পরে তিনি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রক সভাপতি ও আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবদুল হালিম, সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া ও সেলিনা বেগম পাপরী, সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামাল, সদস্য ডাঃ দিলীপ চন্দ্র হাওলাদার, মো. সাকিবুজ্জামান সবুর, সালমা পারভীন, অমিত হাসান তুহিন প্রমুখ।

মতবিনিময় সভার পূর্বে দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ