September 15, 2026, 6:45 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে নিয়োগবিধির দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীদের তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠপর্যায়ের সেবাদানকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আজ বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।

দাবি দাওয়া পূরণের লক্ষ্যে টানা তৃতীয় দিনের মতো উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং ইউনিয়ন পর্যায়ের প্রথম সারির সুপারভাইজার পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) গণ। কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই উপস্থিত হন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের সদস্যরা এতে অংশ নেন।

ঝালকাঠি জেলার আহ্বায়ক মাতব্বর বিপ্রদাসের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়াধীন মাঠপর্যায়ের অন্তত ৩০ কর্মী।

এদের মধ্যে ছিলেন পরিদর্শক তালুকদার উজ্জ্বল, পরিদর্শিকা আক্তার খাদিজা ও শামসুন্নাহার, পরিবার কল্যাণ সহকারী সুমনা আক্তার, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, সিফাত জাহান, মঞ্জিলা ও রাজিয়া প্রমুখ।

কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও নিয়োগবিধির বাস্তবায়ন হয়নি। এতে মাঠপর্যায়ের সেবাদান কার্যক্রমেও নানামুখী সংকট তৈরি হচ্ছে। দ্রুত ন্যায়সংগত দাবি পূরণ না হলে কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দেন অংশগ্রহণকারীরা।

মানবসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে দায়িত্ব পালনকারী এসব কর্মীরা জানান, যথাযথ নিয়োগবিধি বাস্তবায়নই মাঠপর্যায়ে সেবার মান রক্ষার প্রধান শর্ত। তাদের দাবি মানার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ