July 25, 2026, 10:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

কাশিয়ানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা’র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঘোড়াপাড়া মসজিদের খতিব মোঃ আবু হুরায়রা। শেষে অসুস্থ দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ