July 25, 2026, 8:25 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি পালিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও৫ ফার্মাসিস্টরা।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ১০ গ্রেড বাস্তবায়ন কমিটির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম, ফার্মাসিস্ট এসোসিয়েশনের সভাপতি আশীষ কুমার, সাধারণ সম্পাদক ইলিয়াস আলী, সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট এস. এম. সাজ্জাদ হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। তবে একই যোগ্যতা ও দায়িত্ব থাকা সত্ত্বেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি বৈষম্য করা হচ্ছে।”

তারা জানান, ৪ ডিসেম্বর সারাদেশের সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করা হবে, যা পুরো কর্মদিবস চলবে। এরপরও দাবি বাস্তবায়নের নিশ্চয়তা না মিললে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউন চলবে বলেও জানান তারা। তবে হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ