October 31, 2026, 1:46 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে রোগীদের ভোগান্তি চরমে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে । এর ফলে ঝালকাঠি সদর হাসপাতালে প্যাথলজি, এক্সে ও ঔষুধ সরবরহ চার ঘন্টা বন্ধ ছিল। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পরে।

বুধবার সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠি সদর হাসপাতাল চত্ত্বরে তিন ঘন্টা ব্যাপী এ কর্মবিরতি পালন করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আব্দুল সত্তার, সাধরণ সম্পাদক জ্যোতিস শিকদার, বেসরকারি ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক এসোসিয়েশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি কেএম জহিরুল ইসলাম বাদল।

বক্তারা বলেন, আমরা কর্মক্ষেত্রে আজ বৈষম্যের শিকার। অতি দ্রুত আমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ